করোনাকালে বাংলার কৃষক এবং কৃষির সম্ভাবনা

বাংলাদেশে ধান এবং সব্জী দুটোই দেশের অভ্যন্তরীন চাহিদার চেয়ে অনেক বেশি উৎপাদিত হচ্ছে। সামগ্রিকভাবে খাদ্য শস্য উৎপাদনের হিসাব করলে দেখা যায়, ২০০৬ সালে ২ কোটি ৬১ লাখ মেট্রিক টন খাদ্য-শস্য উৎপাদিত হয়েছিল, যা ২০১৮-১৯ সালে বেড়ে হয়েছে ৪ কোটি ৩২ লাখ মেট্রিক টন। ১২ বছরে দুই-তৃতীয়াংশ (৬৬%) উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ অর্জন কৃষকের, এ সফলতা কৃষির, এ বিজয় চিরায়ত কৃষি নির্ভর বাঙালী সমাজের।
ডেভরেসোন্যান্স দেশের ৮টি বিভাগের ২৫টি জেলা থেকে একশত-একজন ধান চাষের সাথে সরাসরি যুক্ত কৃষকদের সাথে বিশদ সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে করোনাকালে বাংলাদেশের কৃষকের ও কৃষির অবস্থা জানতে নি¤œ উদ্দেশ্যকে সামনে রেখে এ গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।

১. কৃষি উৎপাদন ও বাজারজাতকরণে কোভিড-১৯ এর প্রভাব চিহ্নিত করা।
২. ধানচাষীদের পারিবারিক অর্থনীতিতে কোভিড-১৯ মহামারীর প্রভাব চিহ্নিত করা।
৩. কৃষকদের সমস্যার ক্ষেত্রসমূহকে খুঁজে বেরা করা এবং কৃষির সম্ভাবনাকে বিশ্লেষণ করা।

এ গবেষণাটি মূলত গুণগত এবং পরিমানগত উভয় পদ্ধতি ব্যবহার করে পরিচালিত হয়েছে। পরিমানগত পদ্ধতির খানা জরিপ করার ক্ষেত্রে দেশের সকল বিভাগ ছাড়াও, সকল কৃষি-পরিবেশগত অঞ্চল-যেমন, উপক‚ল, হাওড়, চর, পার্বত্য অঞ্চল ইত্যাদিকে বিবেচনায় নিয়ে করা হয়েছে।

স্যাম্পল পরিবার চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সম্পদ-ব্যক্তি, কোথাওবা স্থানীয় প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হয়েছে। উত্তরদাতা হিসেবে যারা সরাসরি ধানচাষের সাথে জড়িত এবং যাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব এমন কৃষককেই নেয়া হয়েছে। মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে।

গবেষণায় নারী, পাহাড় ও সমতলের আদিবাসী, দলিত ইত্যাদি প্রান্তিক জনগোষ্ঠির অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “করোনাকালে বাংলার কৃষক এবং কৃষির সম্ভাবনা”

Your email address will not be published. Required fields are marked *